২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে যুবক নিহত

পূর্ব শত্র"তার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় গ্রামবাসীর সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 06:48 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব শত্র"তার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় গ্রামবাসীর সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, উপজেলার ভিটি দাউদপুর গ্রামে শনিবার সকালের ওই সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। তাদের পরিচয় জানা যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। নিহত লিটন আহমেদ খোকনের (৩০) বাড়ি পাশের সাটিরপাড়া গ্রামে। বিজয়নগর থানার ওসি দুলাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব শত্র"তার জের ধরে সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব ভিটিদাউদপুর গ্রামে আশিক মিয়া ও হামিদ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তিনি বলেন, "সংঘর্ষে দুই দলই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের টেটার আঘাতে খোকন গুরুতর আহত হন। সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।" ওসি দুলাল জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৪৪ ঘ.