২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতে দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 05:47 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

কুমিল্লা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতে দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। হতাহতদের পরিচয় পাওযা যায়নি। বৃহস্পতিবার রাতে আধা ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। মহাসড়ক পুলিশের সার্জেন্ট নন্দন কান্তি ধর সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৯টার দিকে দাউদকান্দি উপজেলার রায়পুরে একটি বাস আরেক গাড়িতে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে অজ্ঞাতনাম তিন যাত্রী মারা যায়। আহত হয় অন্তত ২০ জন। জোনাকী পরিবহনের বাসটি ঢাকা থেকে নোয়াখালীর রায়পুর যাচ্ছিলো বলে পুলিশ সার্জেন্ট জানান। তিনি জানান, বাসটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। পুলিশ কর্মকর্তা জানান, চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় একটি ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন মারা গেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- উপজেলার ফালগুনকরা এলাকার ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৮ ঘ.