২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নরসিংদীর মনোহরদী উপজেলায় নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 03:34 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

নরসিংদী, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদী উপজেলায় নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিটালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ মির্জপুর গ্রামের ফরিদ (৩০) ও শরিফ (৩২)। গুরুতর আহত ইসমাইল নামের আরেক মোটরসাইকেল আরোহীকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মোটরসাইকেলে এই তিনজন চালাকচর বাজার থেকে শেখেরবাজার যাওয়ার পথে বিটালি এলাকায় বিপরীতমুখী একটি নসিমন তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দু'জন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩০ ঘ.