২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাব হত্যা: অভিযোগ গঠনের শুনানি হয়নি

রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রত্যাহার করা মিরপুরের আফতাবউদ্দিন হত্যা মামলায় শীর্ষসন্ত্রাসী শাহাদাতসহ ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রত্যাহার করা মিরপুরের আফতাবউদ্দিন হত্যা মামলায় শীর্ষসন্ত্রাসী শাহাদাতসহ ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি। ঢাকার বিশেষ দায়রা জজ ও পরিবেশ আপিল আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান আগামি ২৭ জানুয়ারি সব আসামির উপস্থিতি ও অভিযোগ গঠনের জন্য দিন রেখেছেন। মামলার জামিন পাওয়া ছয় আসামির চারজন আদালতে হাজির না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ হয়। অভিযোগ গঠনের তারিখ পেছানোর তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশুলি আবদুল আলী ফকির মানিক। বুধবার মামলার দুই আসামি আদালতে হাজির হন। এরা হলেন