২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

একটি হত্যা মামলায় তিন আসামিকে বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মাদারীপুরের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 10:14 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

মাদারীপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় তিন আসামিকে বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মাদারীপুরের আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরো এক বছর কারাভেঅগ করতে হবে। দণ্ডিতরা হলেন- কালকিনির ডাসার ইউনিয়নের পশ্চিম দর্শনা গ্রামের সমীর কুমার রায় (৩৫), দক্ষিণ দর্শনার পরিতোষ বালা ওরফে পরিমল (৩৬) ও অমল বালা (৩৭)। পূর্ব দর্শনা গ্রামের প্রকাশ দে সমীরকে হত্যার দায়ে তাদের এ দণ্ড দেওয়া হলো। দণ্ডিতদের মধ্যে পরিমল পলাতক বলে মাদারীপুর জজ আদালতের পিপি সুজিত কুমার চ্যাটার্জী বাপ্পি সাংবাদিকদের বলেন। মামলার বিবরণে বলা হয়, পরিতোষ ও অমলের সঙ্গে অংশীদারিত্বে ধানের ব্যবসা করতেন সমীর। ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর ধান কেনাবেচা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পূর্ব দর্শনা গ্রামের মালের ভিটা সংলগ্ন খালের পাড়ে অন্য অংশীদাররা সমীরকে হত্যা করে। এসময় তার কাছে থাকা ৪০ হাজার টাকাও নিয়ে যায় তারা। এরপর প্রকাশের ভাই সুকণ্ঠ দে ১১ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬১৪ ঘ.