২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে তাজা হাতবোমা উদ্ধার

ঝিনাইদহে ১১টি তাজা হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 07:42 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঝিনাইদহ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে ১১টি তাজা হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, সোমবার রাত ১২টার দিকে শহরের কোর্টপাড়ার একটি সেতুর নীচ থেকে ১১টি তাজা হাতবোমা, একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতামূলক কোন ঘটনা ঘটাতে সন্ত্রাসীরা সেতুর নীচে বৈঠক করছিলো। গোপন সংবাদে এ তথ্য পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ওদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে শহরের কোর্ট বাগান এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পথচারীরা দুটি ককটেল সদৃশ বস্তু দেখে পুলিশে খবর দিলে তা উদ্ধার করা হয়। তিনি জানান, জনসাধারণের মনে ভীতি সৃষ্টি করতে সন্ত্রাসীরা এগুলো ফেলে রেখে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩৮ ঘ.