২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ডাকাতি, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং নাসিরনগর-মাধবপুর সড়কে সোমবার সন্ধ্যায় দু'টি সড়ক ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় একজন নিহত ও ১০ জন আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 04:52 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ব্র্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং নাসিরনগর-মাধবপুর সড়কে সোমবার সন্ধ্যায় দু'টি সড়ক ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় একজন নিহত ও ১০ জন আহত হন। নিহত পারভেজের (১৯) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর গ্রামে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। সরাইল থেকে ডাকাতের আক্রমাণের শিকার সাংবাদিক শফিকুর রহমান জানান, সরাইল-তেরকান্দা সড়কের গরু বাজার এলাকার স্যন্ধা ৭টার দিকে অন্তত ১০টি সিএনজি চালিত অটোরিকশায় ডাকাতি হয়। ওই সময় ১৫/২০ জন সশস্ত্র ডাকাত যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতের হামলায় সাত টেম্পু যাত্রী আহত হয়। সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র ডাকাতির কথা নিশ্চিত করেছেন। অপর ডাকাতি হয় নাসিরনগর-মাধবপুর সড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। প্রত্যক্ষদর্র্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, কাষ্টি নদীর সেতুর কাছে একটি সিএনজি চালিত অটোরিকশাকে আটকিয়ে কয়েকজন সশস্ত্র ডাকাত যাত্রীদের মালামাল লুট করছিল। এ সময় পারভেজ নামের এক যাত্রী ও তার দু'বন্ধু ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করেন। ডাকাতরা ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে পারভেজের মৃত্যু হয়। পাশের জেলা হবিগঞ্জের মাধবপুর থানার ওসি এমএ বাসেদ ডাকাতি ও কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.