ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থায় জাপানের সঙ্গে একটি 'সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি' সই হওয়া প্রয়োজন ।
সেইসঙ্গে তিনি বাংলাদেশের বিদ্যুৎ, অবকাঠামো, আইটি, নবায়নযোগ্য শক্তি, পরিবহন ও টেক্সটাইল খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
সোমবার টোকিওতে প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায় তিনি এ ধরনের চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন।
বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জাপান-বাংলাদেশ কমিটি (জেবিসিসিইসি) এ ভোজসভার আয়োজন করে। তিন দেশ সফরের শেষ পর্যায়ে শেখ হাসিনা এখন জাপান সফর করছেন।
এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
ভোজসভায় শেখ হাসিনা বলেন, "আমি বিশ্বাস করি, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থায় বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের দাবি রাখে।
আমি আশা করি বাণিজ্য ও বিনিয়োগসহ আমাদের পারস্পরিক স্বার্থে আপনারা তা করবেন।"
এ প্রসঙ্গে তিনি দু'দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিসংখ্যান তুলে ধরে বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশে জাপানের রপ্তানির পরিমাণ একশ' কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেলেও জাপানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র ৩৩ কোটি ডলার। আরো বেশি জাপানি বিনিয়োগ এবং জাপানের পরিবেশে উপযুক্ত নয় এমন শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে স্থানান্তরের মাধ্যমে এই বিশাল বাণিজ্য ব্যবধান সংশোধন প্রয়োজন।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আওতায় বাংলাদেশের বিশেষ বিনিয়োগ স্কিমের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাপানি বিনিয়োগকারীরা বিল্ড-ওন-অপারেট-ট্রান্সফার (বিওওটি) পদ্ধতিতে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হতে পারেন। তারা একটি বিশ্বমানের আন্তর্জাতিক বিমানবন্দর, তৃতীয় সমুদ্রবন্দর, মনোরেল ও পাতালরেলের মতো বিভিন্ন প্রধান স্কিমে বিনিয়োগের বিশেষ সুযোগ গ্রহণ করতে পারেন।
শেখ হাসিনা বলেন, বৈশ্বিক আর্থিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের চ্যালেঞ্জ মোকাবেলা সত্ত্বেও বাংলাদেশ প্রায় প্রায় ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
দেশের সামষ্টিক অর্থনীতির ব্যাপক সফলতা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীল স্টক মার্কেটের উল্লেখ করে তিনি বলেন, "আমাদের রপ্তানির পরিমাণ বেড়ে ১ হাজার ৭শ' কোটি ডলারে দাঁড়িয়েছে। বিদেশ থেকে রেমিট্যান্সের পরিমাণ ১ হাজার ২শ' কোটি ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশের উদার বিনিয়োগ নীতি স
bdnews24