২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 08:18 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

জামালপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মতিউর রহমানের (৩০) বাড়ি জামালপুরের মেলান্দহের চর বাঘবাড়ি গ্রামে। বাবার নাম আব্দুস সালাম। সোমবার ভোরে নিজ বাড়ি থেকে মতিউরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মেলান্দহ থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শুভ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮ সালে একটি ধর্ষণ মামলায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মতিউরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১৪ ঘ.