২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন নিলেন অসীম

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসভবনে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে ছয় মাসের আগাম অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 09:26 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসভবনে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে ছয় মাসের আগাম অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এ মামলায় তাকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না তার কারণ জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের বেঞ্চ অসীমের আগাম জামিনের আবেদনে এ আদেশ দেয়। গত ১৮ নভেম্বর রাজধানীর কাকরাইলে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনের সীমানায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন পুলিশ রমনা থানায় অসীমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। অসীমের পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫২২ ঘ.