২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত

খুলনা থেকে জয়পুরহাটগামী একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি শনিবার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

খুলনা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা থেকে জয়পুরহাটগামী একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি শনিবার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুপুর ৩টার দিকে নগরীর দৌলতপুর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। খুলনা রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর বয়রা জংশন এলাকা থেকে ইউরিয়া সার বোঝাই একটি মালবাহী ট্রেন জয়পুরহাটের উদ্দেশে রওয়ানা হয়। ট্রেনটি দৌলতপুর রেল স্টেশনের কাছে আসলে পেছনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তিনি জানান, প্রকৌশলী এবং ফোরম্যানরা (রেলের শ্রমিক) ইঞ্জিনের সাহায্যে বগিগুলো তুলে পুনরায় রেল লাইনে স্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৮২২ ঘ.