২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় জলমহাল নিয়ে সংঘর্ষে আহত ২৫

জলমহাল নিয়ে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

নেত্রকোনা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলমহাল নিয়ে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শুক্রবার উপজেলার জীতন গ্রামে এ সংঘর্ষে আহতদের মধ্যে আটজনকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রঞ্জিত বর্মন, বাবুল বর্মন, রমেন্দ্র বর্মন, ভূট্টো বর্মন, হরিদাসী বর্মন, মালা বর্মন, বাসন্তী বর্মন ও রতন বর্মন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, মরা বিষনাই জলমহালের কর্তৃত্ব নিয়ে জীতন গ্রামের মাজহারুল ও তার লোকজনের সঙ্গে হরিচরণ বর্মন ও তার লোকজনের বিরোধ চলে আসছে বেশ কিছুদিন থেকে। সকালে আজহারুল ও তার লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হরিচরণ বর্মনদের বাড়িঘরে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। বারহাট্টা থানার ওসি আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৯ ঘ.