চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে আরো একটি হেলে পড়া ভবন বৃহস্পতিবার চিহ্নিত করেছে দমকল বিভাগ। এ ভবনটি চারতলা।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভবনটির বাসিন্দারা মালামাল রেখে সেখান থেকে সরে যাচ্ছেন বলে জানান দমকল বিভাগের আগ্রাবাদ কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহম্মেদ চৌধুরী।
নগরীর ছোটপুলে হেলে পড়া ভবনটির মালিক জনৈক শফী হাজী। এখানে আটটি পরিবার বসবাস করছে। ভবন মালিক এখানে থাকেন না বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার ছোটপুল এলাকার হিন্দু পাড়া সংলগ্ন বরফ কলের পাশে চারতলা ভবনটি পাশের নতুন নির্মিত নয়তলা একটি ভবনের ওপর হেলে আছে।
সিডিএ'র অথরাইজেশন অফিসার প্রকৌশলি এজিএম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনটি আগে থেকেই হেলে ছিলো।
ভবনটি কবে থেকে হেলে আছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওই কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে ভবন হেলে থাকার বিষয়টি সাধারণ মানুষের নজরে এলে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
স্টেশন অফিসার ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনটি হেলে পড়ার সংবাদ নজরে আসার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, হামদান প্রপার্টিজ নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান নয়তলা ভবনটি নির্মাণ করে। স
bdnews24