২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের ১৩ বেঞ্চ পুনর্গঠন

হাইকোর্টের ১৩ টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--হাইকোর্টের ১৩ টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এসব বেঞ্চ পুনর্গঠনের আদেশ দেন। আগামী রোববার থেকে এই আদেশ কার্যকর হবে। অবকাশ শেষে ওই দিন আদালত খুলবে। বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চকে সংবিধান ও চাকরি সংক্রান্ত রিট শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের বেঞ্চকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত রিট মোশন শুনানির ক্ষমতা দেওয়া হয়। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ ডেথ রেফারেন্স শুনানির এখতিয়ার পেয়েছে। বিচারপতি মীর্জা হোসেন হায়দার ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ পেয়েছে ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত রিট মোশন শুনানির ক্ষমতা। বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চকে ফৌজদারি মোশন শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি আবু জাফর চৌধুরীর বেঞ্চকে অর্থঋণ সংক্রান্ত রিট মোশন ও আয়কর বিষয়ক আবেদন শুনানির ক্ষমতা দেওয়া হয়। বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি আতাউর রহমানের বেঞ্চ পেয়েছে রিট মোশন ও শুনানির এখতিয়ার। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হকের বেঞ্চকে ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত রিট মোশন শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চকে জেল আপিল ও ফৌজদারি আপিল শুনানির এখতিয়ার দেওয়া হয়। বিচারপতি মো. আবদুল হাইয়ের একক হাইকোর্ট বেঞ্চকে দেওয়ানি মোকদ্দমা শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ফরিদ আহম্মদের বেঞ্চ এবং বিচারপতি মো. মমতাজউদ্দিন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ পেয়েছে রিট শুনানির এখতিয়ার। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ পেয়েছে জনস্বার্থ, দুর্নীতি দমন কমিশন ও রাজউক সংক্রান্ত রিট মোশন ও শুনানির ক্ষমতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৮৩৮ ঘ.