২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে 'চরমপন্থী'র যাবজ্জীবন

চিংড়ি ঘের মালিককে হত্যার দায়ে এক 'চরমপন্থী'কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

বাগেরহাট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিংড়ি ঘের মালিককে হত্যার দায়ে এক 'চরমপন্থী'কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত। একইসঙ্গে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। পুলিশ জানায়, দণ্ডিত ত্রিনাথ হীরা (৩৫) চরমপন্থী হিসেবে পরিচিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক নেতা। তিনি ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ গ্রামের অধীর হীরার ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে আট জনকে বেকসুর খালাস দিয়েছে। এরা হলেন- নিত্যানন্দ রায়, বিপ্ল