২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো বইয়ের সন্ধান, ভাষা ও বর্ণ অজ্ঞাত

বরিশালের গৌরনদী উপজেলায় বহু বছরের পুরনো একটি গ্রন্থের সন্ধান পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 05:21 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

বরিশাল, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় বহু বছরের পুরনো একটি গ্রন্থের সন্ধান পাওয়া গেছে। বইটি হাতে তৈরি কাগজে লেখা এবং কাঠে বাঁধানো। তবে বইটি কোন ভাষায় লেখা তা কেউ জানাতে পারেনি। বইটি সংরক্ষিত রয়েছে উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে। নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম বলেন, উপজেলার বাহাদুরপুর গ্রামের প্রয়াত কংগ্রেস নেতা আশুতোষ দাস প্রায় দশ বছর আগে কাঠে বাঁধানো ও হাতে তৈরি কাগজে লেখা এ বইটি স্কুলে দেন। তিন বছর আগে আশুতোষ দাসের মৃত্যু হয়। তিনি আরো জানান, দীর্ঘদিন স্থানীয় কবি, সাহিত্যিক ও শিক্ষিতজনদের বইটি দেখানো হলেও বইয়ের ভাষা ও বর্ণ সম্পর্কে কেউ সঠিক কোনো তথ্য দিতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩১৫ ঘ.