কুড়িগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রামরতন গ্রামে মঙ্গলবার সাড়ে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
বুধবার কুড়িগ্রাম সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
শিশুটি এখন এ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রামের রজব আলী মণ্ডলের ছেলে হোমিও ডাক্তার বেলাল মণ্ডল (২৫) মঙ্গলবার বিকালে প্রতিবেশী দিনমজুরের সাড়ে চার বছর বয়সী মেয়েকে তাদের ঘরে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রাজারহাট থানার ওসি ছাদেকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসমিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৪ ঘ.
bdnews24