২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেশীয় বন্দুকসহ গ্রেপ্তার ১

নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি সড়কের নাজিরপোল এলাকা থেকে দুটি দেশীয় বন্দুকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি সড়কের নাজিরপোল এলাকা থেকে দুটি দেশীয় বন্দুকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোহাম্মদ আলা উদ্দিন ইমন (২৪) ডবলমুরিং থানার নাজিরপোল এলাকার বজল সওদাগর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আলী আকবর। বুধবার বিকালে নাজিরপোলের কর্ণফুলী বোর্ডিং এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানের নেতৃত্বদানকারী চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার (উত্তর) আবদুল্লাহ-আল-মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইমনের হাতে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড কাতুর্জ ও চারটি রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডবলমুরিং থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২১২২ ঘ.