২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনী: ১০ ভূয়া পরীক্ষার্থী আটক

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের একটি পরীক্ষা কেন্দ্র থেকে ১৩৭ জন ভূয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

কুড়িগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের একটি পরীক্ষা কেন্দ্র থেকে ১৩৭ জন ভূয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আটক করা হয়েছে ১০ জনকে। এরা সবাই বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হলেও আনন্দ স্কুলের শিক্ষার্থী পরিচয়ে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলো। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য পরিচারিত সান্ধ্যকালীন বিদ্যালয় হলো আনন্দ স্কুল। সমাপনী পরীক্ষার প্রথমদিন বহিষ্কার হয়েছে ৪৮ জন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ কুতুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর সংশ্লি