২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে যুবক খুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মঙ্গলবার রাতে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 04:49 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মঙ্গলবার রাতে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, নিহত রফিকুল ইসলাম (২৫) উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কাসরইল গ্রামের প্রয়াত শামসুদ্দীন আহম্মেদ ভোলার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী গোমস্তাপুর থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন। গোমস্তাপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বুধবার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি। পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রফিকুল মঙ্গলবার সন্ধ্যার পর কাসরইল গ্রামের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলো। তিনি বলেন, "তখন কয়েকজন দুর্বৃত্ত সেখানে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা হাসুয়া দিয়ে রফিকুলকে জবাই করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।" ইউপি চেয়ারম্যান লুৎফর জানান, এ হত্যাকাণ্ডের পেছনে পরকীয়া সংক্রান্ত ঘটনা থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৪৬ ঘ.