২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় স্পিরিট পানে দুজনের মৃত্যু

নেশার জন্য বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পান করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

কুষ্টিয়া, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেশার জন্য বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পান করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা দুজন রোববার খুলনা থেকে কুষ্টিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে। মারা যাওয়া দুজন হলেন- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ছাত্র এ কে এম আহসানউল্লাহ ভূঞা মেহেদী (২৭) ও জেলার দৌলতপুর উপজেলার ফুলবাড়ি গেট এলাকার মোহন রহমান (২৫)। মেহেদীর বাড়ি কিশোরগঞ্জের গায়টান এলাকায়। কুষ্টিয়ার ভেড়ামারা থানার পরিদর্শক এস এম ইকবাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেহেদী ও মোহন কয়েকজন বন্ধুসহ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাদারীপুর গ্রামে বন্ধুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। ওইদিন রাতে তারা স্পিরিট পান করেছিলেন। সোমবার দুপুরে তারা ভেড়ামারা বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। বিকালে অসুস্থ হয়ে পড়লে মোহন ও মেহেদীকে তাদের বন্ধুরা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মোহন মারা যান। অবস্থার অবনতি হলে মেহেদীকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা জানান, তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২০৯ ঘ.