২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

বরিশাল, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল হোসেন ব্যাপারী আসামির অনুপস্থিতিতে এই রায় দেন। দণ্ডিত আসামি হলেন- সুমন বকসী। তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজধর গ্রামের মুনসুর বকসীর ছেলে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ২৯ এপ্রিল সুমন বকসী প্রতিবেশি ইউনুস ফকিরের মেয়েকে ধর্ষণ করেন। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে সুমনে পরিবার হাতুড়ে চিকিৎসক দিয়ে তাকে চিকিৎসা করায়। এতে আরো অসুস্থ হয়ে পড়লে একটি নারী সংগঠন মেয়েটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ধর্ষণের ঘটনায় ওই বছরের ১৬ মে সুমনকে আসামি করে ইউনুস ফকির কোতয়ালি থানায় মামলা করেন। ২ জুন কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৪ ঘ.