২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্যানারিতে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীর বটতলী এলাকায় একটি ট্যানারিতে অগ্নিকাণ্ড ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 07:08 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বটতলী এলাকায় একটি ট্যানারিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ট্যানারির যন্ত্রপাতি, গুদামে রক্ষিত চামড়া ও রাসায়নিক পদার্থ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আগ্রাবাদ দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশু কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর বায়েজীদ থানাধীন বটতলী এলাকায় মদিনা ট্যানারিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের বায়েজীদ ইউনিটের দুটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মদিনা ট্যানারির মালিক আবু মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরেছে। ট্যনারির গুদামে রক্ষিত চামড়া, রাসায়নিক পদার্থ ও যন্ত্রপাতি পুড়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/১৩০৪ঘ.