২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে আগুন, কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত

ঢাকার মগবাজারে টিএন্ডটি কলোনির পাশে আগুনে কয়েকটি টিনশেড ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 05:54 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মগবাজারে টিএন্ডটি কলোনির পাশে আগুনে কয়েকটি টিনশেড ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বিভাগের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটর কারণে আগুনের সুত্রপাত ঘটে। দমকল বাহিনীর কর্মীরা দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে তিনি জানান। আগুনে কয়েকটি টিনশেড ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১১৫৪ ঘ.