খাগড়াছড়ি, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আদিবাসী এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশটি উপজেলার পলাশপুর এলাকার ভজন কার্বারী পাড়ার কসমটি ত্রিপুরার (১৩) বলে পুলিশ জানিয়েছে।
সোমবার বিকালে ভজন পাড়ায় রাস্তার পাশের একটি ঝোপের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, লাশটি কবে কারা এখানে ফেলে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, বিকালে এক পথচারী ঝোপের ভেতর লাশটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে স্থানীয়রা কমসটি ত্রিপুরাকে সনাক্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১০৪ ঘ.
bdnews24