২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসে মাছের মড়ক

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর সুহিলপুর ও মজলিশপুরে ইউনিয়নে তিতাস নদীতে মাছের মড়ক দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 10:03 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর সুহিলপুর ও মজলিশপুরে ইউনিয়নে তিতাস নদীতে মাছের মড়ক দেখা দিয়েছে। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে তিতাস নদী ও নদীর সাথে সংযুক্ত খালগুলোতে অসংখ্য ছোটবড় মাছ মরে ভেসে উঠে। অন্যান্য জলজ প্রাণীও মরে ভেসে উঠেছে। নদী তীরবর্তী শত শত মানুষ মাছ ধরার উৎসবে মেতে উঠেছে। স্থানীয় পৌর কাউন্সিলর রফিক উদ্দিন নেহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল থেকে মাছ ভেসে উঠছে। নদীর তলদেশে তিতাসের গ্যাস বেরুনোর কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।" ব্রাহ্মণবাড়িয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল খালেক জানান, তিতাস গ্যাসে মিথেনের পরিমাণ বেশি হওয়ায় পানিতে অক্সিজেন ক্রমশ কমে গিয়ে মাছের মরক দেখা দিতে পারে। তিনি বলেন, "মিথেন গ্যাসের প্রভাবে পানিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দ্রবীভূত না হওয়ার কারণে এ অবস্থা সৃষ্টি হচ্ছে। শুধু জলজ প্রাণীই নয়, মিথেন গ্যাস সূর্যের আলোতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড/সিএফসি তৈরি করে জনজীবনের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।" ২০০৬ সালের জুলাই মাসে তিতাস গ্যাসক্ষেত্রের অদূরে তিতাস নদীর তলদেশে এবং আনন্দপুর, শ্যামপুর, বাকাইলসহ আশপাশের গ্রামগুলোতে অগভীর নলকূপ (টিউবওয়েল) দিয়ে গ্যাসের উদগীরণ শুরু হয়। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কার্যকর কোন ব্যবস্থা না নেওয়ায় পর্যায়ক্রমে তা ভয়াবহ আকার ধারণ করে। ক্রমশ স