মাদারীপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামে বুধবার সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
গুরুতর অসুস্থ শিশুটি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় মেয়েটির বাবা রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় উপজেলার গোবিন্দপুর গ্রামের কালাচাঁন খালাসীকে (২২) আসামি করা হয়।
শিশুটির পরিবার ও পুলিশ জানায়, ঈদের দিন দুপুরে ৫ টাকা ঈদ সেলামি দেওয়ার কথা বলে কালাচাঁন খালাসী শিশুটিকে নির্জনে নিয়ে ধর্ষণ করে।
রাজৈর থানার ওসি মশিউর রহমান বলেন, ধর্ষিতার বাবা বাদী হয়ে কালাচাঁন খালাসীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৬ ঘ.
bdnews24