রংপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম শনিবার রংপুরে এক সভায় বলেছেন, "এ সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। দেশ বাঁচাতে চারদলীয় জোট ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সরকারের পতন ঘটাবে।"
আন্দোলনের জন্য দলীয় কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি।
সরকার পতনে বিএনপির আন্দোলনের হুমকির মধ্যেই চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতও এক সুরে কথা বললো। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবারও বলেছেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে।
একদিন আগেই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম 'বেআইনি' পন্থা অবলম্বন না করতে বিরোধী দলকে সতর্ক করে দেন।
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেন আজহার।
খালেদা জিয়ার বাড়ি খালি করার নিন্দা জানিয়ে জোটের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দলীয় কর্মীদের প্রতি নির্দেশ দেন আজহার। যদিও সা
bdnews24