২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পর্ণো সিডিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের পর্ণো সিডিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 05:04 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

গাজীপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের পর্ণো সিডিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব সদস্যরা শুক্রবার রাতে একটি সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার নাম মনির হোসেন (২৫)। সে গাজীপুরের টঙ্গীর মুদাফা গ্রামের মো. সুমন আলীর ছেলে। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান র‌্যাবের বরাত দিয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর বড় দেওড়া মাইনুদ্দিন সুপার মার্কেটে অভিযান চালায়। তারা ৭০টি পর্ণো সিডি উদ্ধার ও মনির হোসেনকে গ্রেপ্তার করে। র‌্যাব সদস্যরা রাত সাড়ে ১২টার দিকে মনির হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১০৩ ঘ.