২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ ফরিদ গাজী হাসপাতালে

প্রবীণ আওয়ামী লীগ নেতা ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 03:20 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ আওয়ামী লীগ নেতা ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্ট শুরু হওয়ার পর সিলেটের বাসা থেকে ঢাকায় এনে তাকে সেখানে ভর্তি করা হয়। তার বড় ছেলে দেওয়ান মিলাদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধিকে একথা জানান। ওদিকে, স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জন গোমেজ শুক্রবার বেলা ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ফরিদ গাজীর অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এখন তার অবস্থা উন্নতির দিকে। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দেওয়ান ফরিদ গাজী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় সদস্য ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/প্রতিনিধি/এজে/১১১৫ ঘ.