২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে অগ্নিকাণ্ড, পাঁচটি ঘর পুড়ে ছাই

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ফরহাদাবাদ গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 11:16 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ফরহাদাবাদ গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে গেছে। বুধবার গভীর রাতে এ আগুন লাগে। দমকল বাহিনী জানায়, আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নগরীর আগ্রাবাদ দমকল বাহিনীর কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা পংকজ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত একটার দিকে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনি জানান, হাটহাজারী স্টেশন থেকে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ঘরের মালিকরা হলেন, কোরবান আলী, জহুর আহমেদ, রহুল আমিন, কর্ণফুলী বেগম এবং আনোয়ারা বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/১৬৪৩ ঘ.