২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোলাকিয়ায় ঈদ জামাত সকাল ৯টায়

বরাবরের মত এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 03:28 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরাবরের মত এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে। বুধবার সকাল ৯টায় শুরু হবে ঈদুল আজহার জামাত। এতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে ১৮২৮ সালে প্রায় ৭ একর জমির উপর এই ঈদগাহ মাঠ স্থাপিত হয়। এবারের জামাতটি হচ্ছে ১৮৩ তম ঈদের জামাত। ঈদগাহ মাঠ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, ঈদের জামাতে অংশ নিতে মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি বিশেষ ট্রেন সকাল ৮টায় কিশোরগঞ্জ আসবে। ইতোমধ্যে জামাতের সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৬ ঘ.