ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির চামড়া কেনাবেচায় যেকোনো সমস্যায় পুলিশের সহায়তা নিতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ
জানান, চামড়া কেনাবেচায় যেকোনো ধরণের জোরজবরদস্তিমূলক বা সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।
এ সংক্রান্ত যেকোনো সমস্যায় পুলিশের সহায়তা পেতে কন্ট্রোলরুমের ৯৬৬৫৪০৭, ৮৬১৪৩০০, ০১৭১৩৩৯৮৩১১, ০১১৯১-০০১১২২, ০১১৯১-০০১১৩৩ বা ডিএমপি'র ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯০৫ ঘ.
bdnews24