২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তিন বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি সিডর আক্রান্ত বহু মানুষ'

ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার তিন বছর পরও দুর্যোগকবলিত উপকূলীয় বহু মানুষ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার তিন বছর পরও দুর্যোগকবলিত উপকূলীয় বহু মানুষ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'ঘূর্ণিঝড় সিডরের তিন বছর ও উপকূল বাংলাদেশ-এর শুভযাত্রা' অনুষ্ঠানে আলোচকরা এ কথা বলেন। মিডিয়া অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভস ইস কোস্টাল বাংলাদেশ-এমআরআইসিবি এ অনুষ্ঠান আয়োজন করে। প্রতিষ্ঠানটি 'উপকূল বাংলাদেশ' নামে একটি অনলাইন পত্রিকার আ