২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ৩

কুমিল্লায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন মারা গেছে। আহত হয়েছে আরো দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

কুমিল্লা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন মারা গেছে। আহত হয়েছে আরো দুজন। রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দয়াপুরে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালক ও এক যাত্রীর পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- কুমিল্লার বরুড়া এলাকার ইব্রাহিম (২০) ও শামসুল আরেফীন লিপু (২৮)। দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী মারা গেছেন। তবে তার পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১টার দিকে দয়াপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট- ১১-৪৬৬৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলে মারা যান। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মো. ফরহাদ সাংবাদিকদের জানান, মহাসড়ক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১২ ঘ.