২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১০ স্থানে গাড়িতে আগুন

খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, মিরপুর, দারুসসালাম, গাবতলী, যাত্রাবাড়ী, মালিবাগ, কুতুবখালী, গুলশান-২ নম্বর ও রামপুরা টেলিভিশন ভবনের সামনে ট্যাক্সিক্যাব, যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সায় অগ্নিসংযোগ করেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 08:52 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, মিরপুর, দারুসসালাম, গাবতলী, যাত্রাবাড়ী, মালিবাগ, কুতুবখালী, গুলশান-২ নম্বর ও রামপুরা টেলিভিশন ভবনের সামনে ট্যাক্সিক্যাব, যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সায় অগ্নিসংযোগ করেছে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রোববার হরতালের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর শনিবার দুপুর ২টার দিকে মতিঝিল, ফকিরাপুল, মিরপুর ও গাবতলীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এরপর বিকাল পৌনে ৩টার দিকে দারুসসালামে, যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনে বিকেল সাড়ে ৪টার দিকে আরো দুটি যাত্রীবাহী বাসে, এবং মালিবাগ মোড়ে দুটি ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফকিরাপুলে পানি ট্যাঙ্কের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে ভাংচুরের পর অগ্নিসংযোগ করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হালিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ১০-১৫ মিনিটের মধ্যে বিআরটিসি বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, প্রায় একই সময়ে মতিঝিলে নটরডেম কলেজের সামনের রাস্তায়, মিরপুর ১০ নম্বরে এবং গাবতলীতে একটি করে বাসে ভাংচুর চালানোর পর অগ্নিসংযোগ করা হয়। এরপর বিকাল পৌনে ৩টার দিকে দারুসসালামে এবং যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনে বিকেল সাড়ে ৪টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় কয়েকজন যুবক। অল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সব স্থানেই তিন-চারজন যুবক ভাংচুরের পরে অগ্নিসংযোগ করে। ওদিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রোববার হরতালের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর মিছিল ও স্লোগানরত নেতাকর্মীদের লাঠিপেটা করে পুলিশ। এ সময় সেখান থেকে পুলিশ মহিলা দলের কর্মীসহ অর্ধশতাধিক কর্মীকে আটক করে বলে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন। এর আগে দুপুর ১২টার দিকে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শ্রমিক দলের কর্মীদের একটি মিছিল কার্যালয়ের সামনে প্রদক্ষিণ করতে গেলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের প্রতিবাদে নানা স্লে