২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আয়োজনে বিতর্ক

বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল আয়োজিত স্বাস্থ্য মেলায় শুক্রবার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 07:05 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল আয়োজিত স্বাস্থ্য মেলায় শুক্রবার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিল 'জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকাই প্রধান'। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। হাসপাতাল চত্বরের উন্মুক্ত স্থানে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহিদ আল মাসুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাজনীন করিম ও এআইইউবি'র সাজিদ মাহবুব এবং বিপক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাইসুল হাসান, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের তাসনিয়া হাসান, ইউল্যাবের আব্দুল্লাহ আল মুজাহিদ অংশ নেন। এনডিএফ'র মহাসচিব মোসাদ্দেক হোসেন বিতর্ক পরিচালনা করেন। ইসিপি হার্ট থেরাপি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এ বাকী, ডা. মারুফা শেফীন, এটিএন নিউজের আহমেদ রাকীব ও এনটিভি'র শাহরিয়ার বিচারকের দায়িত্ব পালন করেন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন 'মানুষ' ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিক দিবসকে সামনে রেখে সিটিসেলের সহায়তায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল গত ১ নভেম্বর থেকে পক্ষকাল ব্যাপী স্বাস্থ্যমেলার আয়োজন করেছে। ধানমণ্ডিতে হাসপাতাল চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৫৫ঘ.