২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিডিআর'র বিচার শুরু শনিবার

বিদ্রোহের ঘটনায় রাজশাহীর ৯৩ বিডিআর জওয়ানের বিচার শুরু হচ্ছে শনিবার। পরদিনও বিচার কাজ চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 05:05 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

রাজশাহী, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় রাজশাহীর ৯৩ বিডিআর জওয়ানের বিচার শুরু হচ্ছে শনিবার। পরদিনও বিচার কাজ চলবে। বেলা ১১টায় ১৭ নম্বর এই বিশেষ আদালত বসবে রাজশাহী বিডিআরের সেক্টর সদরদপ্তরে। রাজশাহীর ৩৭ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মনোয়ার মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুষ্টিয়া বিডিআরের কর্নেল নজরুল ইসলাম আদালতে সভাপতির দায়িত্ব পালন করবেন। বিচারক প্যানেলর সদস্য থাকবেন, মেজর আশফাক ও লেফটেন্যান্ট কর্নেল সালাহ উদ্দীন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি থাকবেন মো. সেলিম। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি রাজশাহীর ৩৭ রাইফেল ব্যাটালিয়ন ও সেক্টর সদরদপ্তরের জওয়ানরা অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহ এবং অস্ত্র উঁচিয়ে গোলাগুলি করে। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ওসি রমজান আলী ১৭ মে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে ৯৩ বিডিআর জওয়ানের বিরুদ্ধে মামলা করেন। ১৮ মে ৩৭ রাইফেল ব্যাটেলিয়ন থেকে ৬৫ জন এবং সেক্টর সদরদপ্তর থেকে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। তারা বর্মমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৪ ঘ.