২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসংখ্যা নিবন্ধনে সহায়তা দেবে ইউএনডিপি

জাতীয় জনসংখ্যা নিবন্ধনে (এনপিআর) বাংলাদেশকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 04:45 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় জনসংখ্যা নিবন্ধনে (এনপিআর) বাংলাদেশকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় সফররত ইউএনডিপির প্রশাসক ও নিউজিল্যান্ডের সাবেক পধানমন্ত্রী হেলেন ক্লার্ক এ আগ্রহের কথা ব্যক্ত করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। জাতীয় জনসংখ্যা নিবন্ধন প্রকল্পের মাধ্যমে দেশের মোট জনসংখ্যার সবাইকে তথ্য ভাণ্ডারে অন্তর্ভুক্ত করতে এ সহায়তার কথা বলা হয়। বর্তমানে ১৮ বছর ও তার বেশি বয়সী ব্যক্তিরা দেশের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে। তাই ভোটার ছাড়া দেশের মোট জনসংখ্যার বিশাল একটি অংশ ডিজিটাল ডাটাবেজের বাইরে রয়েছে। নজরুল ইসলাম বলেন, সহস্্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের অব্যাহত কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ক্লার্ক। বাংলাদেশের এমডিজি-ফোর অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটা প্রমাণ করে যে প্রত্যাশিত লক্ষ্য পূরণে দেশ সঠিক পথেই এগুচ্ছে। বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন খাতে ইউএনডিপি'র সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্র"তি দেন ক্লার্ক। ভোটার পরিচয়পত্র তৈরি এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপি'র অবদানের জন্য প্রধানমন্ত্রী জাতিসংঘের এই সংস্থাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, "আর্থ-সামাজিক উন্নয়নে দাতাদের সমন্বয়ক হিসেবে ইউএনডিপি বাংলাদেশে চমৎকার কাজ করছে।" তিনি বলেন, বাংলাদেশে প্রচুর দক্ষ কৃষি শ্রমিক রয়েছে। আফ্রিকার যেসব দেশে বিপুল জমি পড়ে আছে সেসব দেশ বাংলাদেশ থেকে দক্ষ কৃষি শ্রমিক নিয়ে অনাবাদী জমিতে খাদ্য উৎপাদনের মাধ্যমে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা অর্জন ত্বরান্বিত করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্রন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করিম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশারফ হোসেন ভূইয়া প্রমুখ। বিডিনিইউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেবি/ডিডি/এইচএ/২২৪০ ঘ.