২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ ভোটে ইউএন উওমেন'র সদস্য বাংলাদেশ

সর্বোচ্চ ভোট পেয়ে ইউএন উওমেন'র নির্বাহি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 02:59 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ ভোট পেয়ে ইউএন উওমেন'র নির্বাহি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশীয় অঞ্চল থেকে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, চীন ও জাপানও নির্বাহি বোর্ডের সদস্য পদ লাভ করেছে। ২০১১-১২ এ দুই বছরের জন্য সদস্য হিসেবে কাজ করবে বাংলাদেশ। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে ইসিওএসওসিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে জানানো হয়, নির্বাচনে বাংলাদেশকে ইউএন উওমেন'র সবগুলো সদস্য রাষ্ট্রই ভোট দেয়। এই সংস্থার সদস্য সংখ্যা ৫৪টি। বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের ৩৫টি কমিটি, কমিশন ও বোর্ডের সদস্য হিসেবে কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২০৫৪ ঘ.