ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি বোরহানউদ্দিন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তাদের শপথ পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
গত ১ নভেম্বর এ দু'জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
২০০৮ সালের ১২ নভেম্বর এ দুজন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।
ওই সময় তাদের সঙ্গে অতিরিক্ত বিচারপতি হিসেবে আরো নিয়োগ পান সৈয়দা আফসার জাহান, মো. আবদুস সামাদ, মো. আজিজুল হক ও মো. দেলোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএইচ/এমআই/১২৪৬ ঘ.
bdnews24