২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

রাজধানীর তেজগাঁও থানা এলাকায় এক শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 05:06 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও থানা এলাকায় এক শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই থানার পুলিশ বুধবার দুপুরে আজরত পাড়ার দুটি ভবনের মাঝখান থেকে ঝর্ণা আক্তার (৯) নামে ওই শিশুর লাশ উদ্ধার করে। তেজগাঁও থানার এসআই নুরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝর্ণা আক্তার ৪৯ নম্বর ভবনের ষষ্ঠ তলার বাসিন্দা লুৎফর রহমানের বাসায় কাজ করতো। দুই মাস ধরে সে তার বাসায় কাজ করছিল বলে তিনি পুলিশকে জানান। শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কিছু বরতে পারেনি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোন্টেফোর ডটকম/কেটি/এইচএ/২৩০০ ঘ.