২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেশীর ছোড়া ঢিলে তরুণের মৃত্যু

জমি নিয়ে বিরোধের জেরে সিলেট সদর উপজেলায় প্রতিবেশীর ছোড়া ঢিলে এক তরুণের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 04:26 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

সিলেট, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে সিলেট সদর উপজেলায় প্রতিবেশীর ছোড়া ঢিলে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামে নিহত তরুণের নাম জামিল হোসেন (২২)। তিনি ওই গ্রামের ফয়জুল হকের ছেলে। কোতয়ালি থানা পুলিশ জানায়, জামিল হোসেন ও প্রতিবেশী কালা মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে ঘরের ছাদ থেকে জামিল হোসেনকে লক্ষ্য করে কালা মিয়া একটি ইটের টুকরা ছুড়ে মারেন। ঢিলটি জামিল হোসেনের বুকের বামপাশে লাগলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.