২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় চাঁদপুরের একটি আদালত ছয় জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 10:35 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

চাঁদপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় চাঁদপুরের একটি আদালত ছয় জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহের হোসেন এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আনিস ও লাভলু, অলিউল্যাহ, সেলিম মজুমদার, আবিদ মেম্বার ও সৈয়দ আলী। এদের মধ্যে দুই ভাই আনিস, লাভলু এবং অলিউল্যাহ পলাতক। অন্যরা জামিনে ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ১৯৯১ সালের ১৮ ফেব্র"য়ারি হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের জহিরকে ঝিলে মাছ চাষ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ হত্যা করে। এ ঘটনায় জহিরের বড় ভাই আব্দুল আজিজ পাটওয়ারী পাঁচদিন পর ১১ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ২৩ জুলাই তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। চাঁদপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সাইয়েদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় ১১ জনকে অভিযুক্ত করা হলেও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা চলাকালীন সময়ে ৫ আসামি মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২৮ ঘ.