২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ'র গুলি

সাতক্ষীরা সীমান্তে বিনা উস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিবর্ষণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 11:18 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

সাতক্ষীরা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সীমান্তে বিনা উস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিবর্ষণ করেছে। শুক্রবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্তে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর ৪১ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, ভোররাতে গাজীপুরের বিপরীতে ভারতের কালুপোতা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা সীমান্ত লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরো জানান, বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৯ ঘ.