নওগাঁ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি গুদাম থেকে তিনদিন ধরে ইউরিয়া সার উত্তোলন করছেন না নওগাঁর ১২২ জন ডিলার।
মঙ্গলবার থেকে তারা সার তুলছেন না বলে জানিয়েছে ডিলারদের সংগঠন জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
ডিলাররা বলেছেন, চিকনদানা, ছেঁড়া-ফাটা ও জমাট বাঁধা বস্তার সার কৃষকরা কিনতে চান না। সেজন্য তারা এ ধরনের সার না তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
বিএফএ-নওগাঁ ইউনিট গত ২৭ অক্টোবর সভা করে এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি রফিকুল ইসলাম রফিক।
সংগঠনের নেতারা জানান, জেলার ১২২ জন ডিলার বগুড়ার সান্তাহার বাফার গুদাম থেকে সার তোলেন। মোটা দানার ইউরিয়াই কৃষকদের পছন্দ এবং এর চাহিদাও বেশি।
এছাড়া গুদামে গত ৪/৫ বছর ধরে সার মজুদ থাকায় চিকন দানার সার জমাট বেঁধে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
দীর্ঘদিন ধরে গুদামে পড়ে থাকার কারণে অনেক বস্তা ছিঁড়ে গেছে।
তারা দাবি করেন, প্রতি মাসেই বরাদ্দ সার উত্তোলন করে অনেক ডিলারই তা বিক্রি করতে পারেন না।
বিএফএ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক দীপক কুমার সরকার জানান, অক্টোবরে বরাদ্দ সার জেলার সব ডিলার উত্তোলন করেছেন। সেই সারের একটি অংশ এখনো ডিলারদের গুদামে অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে।
তিনি জানান, নভেম্বর মাসে নওগাঁ জেলার জন্য ৪ হাজার ৮৮৩ মেট্রিক টন ইউরিয়া বরাদ্দ দেওয়া হয়েছে।
নওগাঁর ডিলারদের সার উত্তোলন বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সান্তাহার বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নবির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমাট বাঁধা সারের বস্তা কোনো ডিলারকে দেওয়া হয় না। সেগুলো গুদামেই রাখা হয়। ছেঁড়া-ফাটা বস্তাও বদলে নতুন বস্তায় সার দেওয়া হয়।
তিনি জানান, বর্তমানে ওই গুদামে ২৪ হাজার ৯৩৬ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে।
নওগাঁ জেলা কৃষি স
bdnews24