ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল প্যারাসিটামল তৈরির অভিযাগে করা মামলায় রিড ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চতুর্থবারের মতো পিছিয়েছে।
রিড ফার্মার মালিক মিজানুর রহমান ও তার স্ত্রী শিউলি রহমানের আবেদনে বৃহস্পতিবার ঢাকার ওষুধ আদালতের বিচারক মো. আবদুল মজিদ এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি পরবর্তী তারিখ ঠিক করেছেন।
আসামি পক্ষের কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান যুদ্ধাপরাধ বিষয়ে এক তদন্তে ঢাকার বাইরে থাকায় শুনানির জন্য সময় চান তার সহকারী আইনজীবী সৈয়দা সাথী সুলতানা।
এ মামলায় গত ১৮ এপ্রিল মিজানুরকে জামিন দেন একই বিচারক। মামলার পলাতক আসামিরা হলেন- এ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পরিচালক মো. আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম এবং এনামুল হক।
গত বছরের জুন থেকে অগাস্ট পর্যন্ত রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে সারাদেশে ২৮ শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। এরপর ১০ অগাস্ট ঢাকার ওষুধ (ড্রাগ) আদালতে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন ড্রাগ সুপার শফিকুল ইসলাম ।
মামলা নিয়েই সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সে সময় ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে রিড ফার্মার বিরুদ্ধে আরো চারটি মামলা হয়।
পরোয়ানা জারি পর গত বছরের ১২ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত
bdnews24