২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে দুই খুন

রাজধানী সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক ঘটনায় একজন কাপড় ব্যবসায়ী ও একজন রংমিস্ত্রি খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 09:15 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক ঘটনায় একজন কাপড় ব্যবসায়ী ও একজন রংমিস্ত্রি খুন হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জিঞ্জিরা টিএম পাইলট স্কুলের সামনে ছুরিকাঘাত করে মো. শাহজাহান (৫৫) নামের এক কাপড় ব্যবসায়ীকে হত্যা করেছে ছিনতাইকারীরা। এরপর বুধবার সকালে আমিনপাড়া এলাকা থেকে মো. সোহাগ (২০) নামের এক রংমিস্ত্রীর জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ছিনতাইকারীরা শাহজাহানকে ছুড়িকাঘাত করার পর স্থানীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ কেরানীগঞ্জের চাটগাঁও এলাকার বাসিন্দা শাহজাহান আগানগর বাজারে কাপড়ের ব্যবসা করতেন বলেও তিনি জানান। থানার এসআই জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব শত্র"তার জের ধরে রংমিস্ত্রি সোহাগকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য তার লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা লালবানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে সোহাগের বন্ধু বিল্লাল তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তারপর সোহাগের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/এজে/১৫১৪ ঘ.