ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে রোববার জালে আটকাপড়া বিরল প্রজাতির ঘড়িয়ালটি।
মঙ্গলবার বন অধিদপ্তরের বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ঘড়িয়ালটি লম্বায় ২.৫ ফুট ও বয়স আনুমানিক এক বছর ছয় মাস।
রোববার রাতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আরুয়া ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে পূর্ব বাউলী কান্দা গ্রামের হরেন হালদারের জালে আটকা পড়ে বিরল প্রজাতির একটি ঘড়িয়াল। প্রাণীটি দেখে কুমিরের বাচ্চা মনে করে তিনি বাড়ি নিয়ে যান।
তপন কুমার জানান, সোমবার স্থানীয় জনসাধারণের সঙ্গে আলোচনা করে পদ্মা নদীর আরুয়া পয়েন্টের বাঘুটিয়া চরে বাচ্চা ঘড়িয়ালটিকে অবমুক্ত করা হয়।
ঘড়িয়াল দেশের বিলুপ্তপ্রায় মহাবিপদাপন্ন সরীসৃপ জাতীয় প্রাণী। এক সময় পদ্মা ও যমুনা নদীতে প্রচুর ঘড়িয়ালের আনাগোনা ছিলো। সা
bdnews24