ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তি ও সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার সকাল ১১টা ৫৫ মিনিটে বারিধারার বাড়িতে তার মৃত্যু হয়।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার বাণীতে কলিম শরাফীর দীর্ঘ কর্মময় জীবনের কথা উল্লেখ করে বলেন, "দেশের সঙ্গীতাঙ্গনে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। সঙ্গীত চর্চা ও প্রসারের ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক জগতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা কলিম শরাফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, "কলিম শরাফীর মৃত্যুতে বাঙালি জাতির সঙ্গীত ও সাংস্কৃতিক জগতের যে অপূরণীয় ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।"
"অসা
bdnews24